নগদকে মাশরাফির ‘স্যালুট’
করোনা পরিস্থিতিতে বিজ্ঞাপনের খরচ বাঁচিয়ে দেশের কল্যাণে ব্যায়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’। রাষ্ট্রায়ত্ব সেবাদাতা প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে অভিভূত হয়ে সম্মান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সেলফি ভিডিওর মাধ্যমে ‘নগদ’-এর এই উদ্যোগের প্রশংসা করে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। মাশরাফির এই শুভাশীষ প্রকাশ করা হয়েছে নগদের ফেসবুক পেজে।
ভিডিও বার্তায় তিনি বলেন, “দেশের এই পরিস্থিতিতে অনেক টেনশন কাজ করে। কিন্তু কোনো কোনো নিউজ মনটা অনেক ভালো করে দেয়। যেমন আজ সকালে পেপারে দেখলাম ‘নগদ’ তাদের বিজ্ঞাপনের খরচ কমিয়ে এই টাকা দেশের কল্যাণে খরচ করবে। তার মানে নগদ শুধু ব্যবসার দিকটি চিন্তা না করে এই সংকটকালে দেশের মানুষের কথা চিন্তা করছে। তাই আসুন আমরা ‘নগদ’-এর মতো করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসি।”
তিনি আরো বলেন. “ নগদ এর এই সিদ্ধান্তকে স্যালুট জানাই।”